ভবিষ্যৎ আইটি শিক্ষার্থীদের জন্য ডোনেশন দিয়ে পাশে থাকুন
এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিতে এবং ভবিষ্যতের কম্পিউটার সায়েন্স ও আইটি সম্পর্কিত বিষয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে, আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। গালিব নোটস ডোনেশন দিতে নিচের ফর্মটি ফিলাপ করে পাঠিয়ে দিন। আমরা আপনার সাথে যোগাযোগ করব।
ডোনেশন ফর্ম
২০১৮ সাল থেকে গালিব নোটস-এর যাবতীয় খরচ আমি একাই বহন করে আসছি। সেই সময় আমি নিজে একজন শিক্ষার্থী ছিলাম, তাই সময় ও শ্রম দুটোই দেওয়ার সুযোগ ছিল। কিন্তু বর্তমানে চাকরি এবং ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণে আগের মতো পর্যাপ্ত সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে, এই প্ল্যাটফর্মকে টিকিয়ে রাখতে এবং আরও এগিয়ে নিতে প্রয়োজন জনবল ও ধারাবাহিক সাপোর্ট। আর সেটার জন্যই আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।
আপনি যদি এই উদ্যোগে ডনেশনের মাধ্যমে পাশে দাঁড়াতে চান, তাহলে অনুগ্রহ করে নিচের ফর্মটি সাবমিট করুন। আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব।
মনে রাখবেন, আপনার একটি ডনেশন ভবিষ্যতের অসংখ্য শিক্ষার্থীর উপকারে আসতে পারে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স ও আইটি–রিলেটেড শিক্ষার্থীদের জন্য এটি হবে এক বড় সহায়তা—এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা।
1️⃣ কেন গালিব নোটস ডনেশন নিচ্ছে?
২০১৮ সাল থেকে গালিব নোটস একাই পরিচালনা করে আসছি। আগে শিক্ষার্থী থাকায় সময় দেওয়া সম্ভব ছিল। বর্তমানে চাকরি ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে একার পক্ষে আগের মতো সময় দেওয়া সম্ভব হচ্ছে না।
এই মুহূর্তে আমার সাথে আরও কয়েকজন কাজ করছেন, প্ল্যাটফর্মটিকে নিয়মিত আপডেট ও মানসম্মত রাখতে তাদের জন্য প্রয়োজন জনবল ও রিসোর্স। সে কারণেই ডনেশনের মাধ্যমে সহযোগিতা প্রয়োজন হচ্ছে।
2️⃣ স্পন্সরশিপ বা পেইড কনটেন্ট কেন নেওয়া হচ্ছে না?
স্পন্সরশিপ বা পেইড কনটেন্ট নিলে অনেক সময় বায়াসড বা প্রভাবিত কনটেন্ট তৈরি হওয়ার ঝুঁকি থাকে। গালিব নোটস সবসময় স্বাধীন ও শিক্ষার্থীবান্ধব কনটেন্টে বিশ্বাস করে। এই কারণেই বর্তমানে কোনো ধরনের স্পন্সরশিপ কনটেন্ট গ্রহণ করা হচ্ছে না।
3️⃣ ওয়েবসাইটে কোনো Ads বা AdSense কেন নেই?
ইউজার এক্সপেরিয়েন্স ভালো রাখার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের AdSense বা বিজ্ঞাপন যুক্ত করা হয়নি। তবে ভবিষ্যতে পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
4️⃣ আমি ডনেশন করলে আমার লাভ কী?
আপনার ডনেশনের মাধ্যমে—
- এই প্ল্যাটফর্মটি টিকে থাকবে
- আরও উন্নত ও মানসম্মত কনটেন্ট তৈরি করা সম্ভব হবে
- হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে উপকৃত হবে
যারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এই প্রভাবটাই আপনার সবচেয়ে বড় লাভ।
5️⃣ আমার ডনেশন কীভাবে ব্যবহার করা হবে?
ডনেশনের অর্থ মূলত কনটেন্ট ডেভেলপমেন্ট, প্ল্যাটফর্ম মেইনটেন্যান্স, টিম ও জনবল সাপোর্ট, শিক্ষার্থীদের জন্য আরও ভালো রিসোর্স তৈরিতে ব্যবহার করা হবে।
6️⃣ আমি কি যেকোনো পরিমাণ ডনেশন করতে পারব?
হ্যাঁ। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ ডনেশন করতে পারেন। এখানে পরিমাণ নয়, সহযোগিতার মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
